ছবি সাইজ, ক্রপ ও এডিট করুন অনলাইনে

0
আপনারা যারা অনলাইনে ছবি সাইজ , ক্রপ ও এডিট করতে চাইছেন তাদের সবাইকে আজকের এই ব্লগে জানাই স্বাগতম। আজকের এই ব্লগটি পড়ে আশা করি আপনারা সবাই অনলাইনে আপনাদের ছবি সাইজ,ক্রপ বা এডিট করতে পারবেন। সবাইকে সম্পূর্ণ ব্লগ পোস্টটি পড়ার জন্য অনুরোধ রইল। আজকের এই ব্লগ পোস্টটির মাধ্যমে আমরা দেখানো হবে কিভাবে অনলাইনে ছবি সাইজ, ক্রপ ও এডিট করা যায়। ছবি অনলাইনে সাইজ করার জন্য অনেক ওয়েব সাইট আছে তার মধ্যে আমরা দুইটি ওয়েবসাইট ব্যবহার করে সরকারি চাকুরির জন্য 300 x 300 পিক্সেল ছবি ও 300 x 80 পিক্সেল স্বাক্ষর সাইজে করে দেখাব।

 যে ওয়েব সাইট গুলো ব্যবহার করে ছবি সাইজ করব সেই ওয়েব সাইটগুলো হলো: 

 ১। Picresize 
 

 Picresize

Picresize ব্যবহারের মাধ্যমে ছবি সাইজ করার জন্য প্রথমে যে কোনো একটি ব্রাউজার এ গিয়ে picresize.com লিখে সার্চ করতে হবে। ওয়েবসাইটটি  ওপেন হয়ে যাওয়ার পর নিচে প্রদর্শিত পেইজ এর অনুরূপ একটি পেইজ চলে আসবে।
 

  উপরের  পেজটি প্রদর্শিত হওয়ার পর Drag and drop a file here or Click বাটনটিতে ক্লিক করতে হবে ক্লিক করার পর ছবিটি সিলেক্ট করার অপশন আসবে। তারপর Continue to edit Picture বাটনে ক্লিক করতে হবে। 



Continue to edit Picture বাটনে ক্লিক করার পরে উপরে প্রদর্শিত পেইজটি ওপেন হয়ে যাবে । তারপর নিচে ক্রল করতে হবে।

ক্রল করে নিচে আসার পরে উপরে উল্লেখিত কিছু অপশন দেখতে পাবেন। অপশনগুলোর মধ্যে আপনাকে 50% Smaller এই বাটনটিতে ক্লিক করে Customization Size Select  করতে হবে। Customization Size select করার পরে :

উপরে উল্লিখিত Width এবং Height অপশন চলে আসবে এখানে  ছবির Width এবং Height সিলেক্ট করতে হবে।  ছবিটির সাইজ ইঞ্জি, পিক্সেল, সে.মি তে সাইজ করা যাবে। পিক্সেল বাটনটির পরীবর্তে  ইঞ্চি,পিক্সেল,সে.মি সিলেক্ট করা যাবে। আপনাদের পছন্দ অনুযায়ী সাইজ সিলেক্ট করার পরে আবার নিচে ক্রল করতে হবে। ক্রল করার পরে:


 Save as  অপশনটি চলে আসবে। Save as  অপশনটিতে গিয়ে ছবির ফরমেট পরিবর্তন করা যাবে। জেপিইজি, জিফ অথবা পিএনজিতে করা যাবে। কোয়লিটিও সিলেক্ট করে দিতে পারবেন।  ছবির সাইজ কত হবে তাও ডানপাশের বক্সটিতে লিখে দিতে পারবেন। সকল সেটিংস পূরণ করার পরে I M DONE RESIZE MY PICTURE এই বাটনটিতে  ক্লিক করে দিতে  হবে। I M DONE RESIZE MY PICTURE এই বাটনটিতে  ক্লিক করার পরে:


উপরেউল্লেখিত পেইজটি ওপেন হয়ে যাবে। তার পর SAVE বাটনে ক্লিক করে  ছবিটি ডাউনলোড করা যাবে। ছবিটি সেভ করে নেওয়ার পরে :


সাইজ করা ছবিটি প্রদর্শিত হবে। একই পদ্ধতি অবলম্বন করে স্বাক্ষর ও সাইজ করা যাবে।
 

Simple Image Resizer 

Picresize.com ওয়েবসাইট এর মাধ্যমে আমরা 300 x 300 পিক্সেল সাইজে ছবি সাইজ করে দেখানো হয়েছে। তাই এখন Simple Image Resizer ওয়েবসাইটের মাধ্যমে স্বাক্ষর সাইজ করে দেখানো হবে। প্রথমে  Simple Image Resizer ওয়েবসাইটে চলে যেতে হবে। ওয়েবসাইটে চলে যাওয়ার পরে:


উপরে প্রদর্শিত একটি পেইজ ওপেন হবে। পেইজটি ওপেন হওয়ার পর Select Image অপশনে ক্লিক করতে হবে। Select Image  এই অপশন ক্লিক করার পরে:



ছবি সিলেক্ট করতে বলা হবে। ছবিতে ক্লিক করে ওপেন অপশনে ক্লিক করার পর ছবি ওপেন হয়ে যাবে ওয়েবসাইটে। ছবি ওপেন হওয়ার পরে:


ছবিটি চাইলে পার্সেন্টেজ অথবা পিক্সেল এ সাইজ করা যাবে। ছবিটি আমরা পিক্সেলে সাইজ করে দেখাব। পিক্সেলে সাইজ করা জন্য পিক্সেল অপশনে ক্লিক করে 300 পিক্সেল Width এবং 80 পিক্সেল Height লিখে Resize বাটনে ক্লিক করতে হবে। ক্লিক করার পরে:



 এই পেজটি ওপেন হয়ে যাবে। তার পর Download বাটনে ক্লিক করে ছবিটি Download করে নিতে হবে। Download বাটনে ক্লিক করার পরে:
 

 
সাাইজ করা ছবিটি ওপেন হয়ে যাবে। তারপর ছবিটি Save করে নিয়ে ছবি ব্যবহার করা যাবে।  এই ভাবে খুব সহজে উপরের Picresize এবং Simple Image Resizer ওয়েবসাইটগুলো ব্যবহার করে খুব সহজে আপনারও ছবি ও স্বাক্ষর সাইজ করে নিতে পারবেন।


আপনি চাইলে আমাদের ইউটিউব ভিডিও ফলো করতে পারেন:



Post a Comment

0Comments
Post a Comment (0)